1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১২.৩৭ পিএম
  • ১১১ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১০ নভেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৫ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৮ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬ টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com