1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

জাতীয় পার্টিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না: মোস্তফা

  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১০.১৬ এএম
  • ৯৬ Time View

জাতীয় পার্টিকে ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (৮ নভেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মী সমাবেশে মোস্তাফিজার রহমান এ মন্তব্য করেন। এ সময় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা না হলে রংপুরের সব প্রশাসনিক দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি।

মোস্তাফিজার রহমান বলেন, জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ৯ বছর দেশ শাসনের ইতিহাস। আবারও গর্জে উঠবে রংপুর, আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মোস্তাফিজার বলেন, প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই রংপুরকেই যদি চিনতে না পারেন, তাহলে আপনারাও বেশি দিন টিকতে পারবেন না।

জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টিকে নিয়ে যাঁরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তারা সাবধান হয়ে যান। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রংপুরের মানুষ পিছু হটবে না। যেকোনো মূল্যে তারা রংপুরে এই জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা আনায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের নেতা-কর্মীরা সব ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করবে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের সম্প্রতি রংপুরে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে মোস্তাফিজার রহমান বলেন, জাতীয় পার্টি পিপীলিকা না, বাজপাখি। যাকে ধরে তাকে ছাড়ে না।

ডাকসুর সাবেক নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ একটি পরগাছা দল উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘যার নিজস্ব কোনো শক্তি নেই, তার ওই দলকে জাতীয় পার্টির হিসাব করার সময় নেই। জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে হামলা করেছেন, যদি বুকে সাহস থাকে রংপুরে আসেন। এখান থেকে কেউই ফেরত যেতে পারবেন না।

সমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এম ইয়াসিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com