মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

‌জাতীয় পার্টি বাজপাখি, যাকে একবার ধরি আর ছাড় দেই না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ভুলে যাইয়েন না আবার গর্জে উঠবে রংপুর। আপনাদের মসনদ উল্টে দেওয়ার জন্য এই রংপুরকে যথেষ্ট মনে করি। আমরা বলতে চাই জাতীয় পার্টি কোনো পিঁপড়া নয়। জাতীয় পার্টি হলো বাজপাখি। যাকে একবার ধরি, তাকে আর ছাড় দেই না।

শুক্রবার (৮ নভেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যেকোনো শক্তিকে প্রতিহত করার ক্ষমতা রাখি। অন্তবর্তী সরকার সামনের সংলাপগুলোতে জাতীয় পার্টিকে যেন বাদ না দেয়, কর্মীসভার মধ্য দিয়ে এই বার্তাটা আমরা দিতে চাই।

তিনি বলেন, সরকার আমাদের সাথে বৈষম্য করছে তার প্রতিবাদেই আজকের এই যৌথসভা। সরকার যদি আমাদের সাথে ভাল আচরণ না করে তাহলে রংপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোস্তফা বলেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না।

‘যে পথে গেছে আপা, সে পথে যাবে জাপা’ সারজিসের এমন মন্তব্যের প্রেক্ষিতে মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ৯ বছর সুশাসনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার ইতিহাস।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এমএম ইয়াসিরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ। সম্মেলনে জেলা, মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার দিনভর নগরীতে ঘুরে দেখা গেছে, রংপুরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নগরীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। এসময় উভয় দলের নেতাকর্মীদের হাতেই লাঠিসোঁটা দেখা গেছে। তবে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS