1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো নাটক

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ১৫২ Time View

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কেউ মারধর করেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকার আদালত পাড়ায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

ওমর ফারুক ফারুকী বলেন, প্রকৃতপক্ষে গতকাল (৭ নভেম্বর) আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালত নামা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষে তাকে (আইনজীবী) আদালত থেকে বের করে দেয়।

এর আগে গত ৭ নভেম্বর আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলাকালে আদালতের ভেতর মারধরের শিকার আইনজীবী স্বপন রায় চৌধুরী আমুর আইনজীবী নন বলেও দাবি করেন পাবলিক প্রসিকিউটর। তিনি আরও দাবি করেন, ‘দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।’ 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুকে গত ৭ নভেম্বর আদালতে আনা হলে ব্যাপক হট্টগোল হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর বক্তব্যের প্রতিবাদ করায় আদালত থেকে বের করে দেওয়া হয় আইনজীবী স্বপন রায় চৌধুরীকে। এ সময় আদালতে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী পরিস্থিতি শান্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com