1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ আর স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না : তারেক রহমান

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৫.১৯ পিএম
  • ১৪৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার (৮ নভেম্বর) ঢাকায় জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত র‌্যালির আগে সমাবেশে এ কথা বলেন। পরে তিনি র‌্যালি উদ্বোধন করেন। 

তারেক রহমান বলেন, আজকের এই মিছিল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী যে জনতা, সেই জনতাকে জানাই শুভেচ্ছে।

৫ আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন উল্লেখ করে বলেন, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না, ইনশা আল্লাহ। তিনি বলেন, লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে ৭ নভেম্বরের অন্তর্নীহিত শিক্ষায় দিক্ষীত করার মিছিল, এই মিছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র-জনতা এবং হাজারও শহীদের স্বপ্নে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় মিছিল। 

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি জেনে রাখুক আজ, এই মিছিল কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয়, বরং রাজপথে লাখো জনতার আজকের এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল, নিজের অধিকার প্রতিষ্ঠার মিছিল, নিজের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মিছিল।

পরে র‌্যালির উদ্বোধন করেন তিনি। র‌্যালিটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। দলীয় সূত্র জানিয়েছে, সেখান থেকে র‌্যালিটি কাকরাইল, মৎস্য ভবন মোড়, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com