শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

আজ লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (৭ নভেম্বর) লন্ডন যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও বিএনপির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল ৮ নভেম্বর তিনি লন্ডন যাচ্ছেন।

বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও শারীরিক অবস্থার কারণেই চিকিৎসকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এম এ মালেক জানান, খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পুরো পরিবার।

এরআগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ৮ নভেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। প্রথমে তাঁকে লন্ডনে নেওয়া হলেও সেখানে স্টেওভারের পর মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে রয়েছে, সেখানে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র অথবা জার্মানীতে এমন মেডিকেল সেন্টার রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। দলের অন্য নেতারাও বলেছিলেন তিনি ৮ নভেম্বর লন্ডনে যাবেন।

৮ নভেম্বর খালেদা জিয়া লন্ডন যাবেন এমনটি ধরেই বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ ঠিক করা হয়েছিল।

এ ছাড়া তাঁর চিকিৎসার কাজে সহযোগিতার জন্য মেডিকেল বোর্ডের সাত চিকিৎসক এবং নার্স, সহকারী ও স্বজনসহ ১৬ জনের ভিসা করা হয়েছিল। যারা খালেদা জিয়ার সঙ্গে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে রয়েছেন চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. শামসুল আরেফিন, ডা. নূর উদ্দিন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. আল মামুন। এ ছাড়া তিনজন নার্স। আরও যাওয়ার কথা ছিল প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, দীর্ঘদিনের বিশ্বস্থ গৃহকর্মী ফাতেমা ও রূপার।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে দীর্ঘ দিন চিকিৎসা নিতে হয়েছে।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের টিমে দেশের বেশ ক’জন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী কার্ডিওলস্টি ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কয়েকজন চিকিৎসকও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS