1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৪.১৩ পিএম
  • ১৬৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার ওরিয়ন ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং ফুডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৪৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসএস স্টিল।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, পদ্মা অয়েল, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং মিডল্যান্ড ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com