সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

পুঁজিবাজারে আজকের লেনদেন ৮৩৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আজ লেনদেন ৮০০ ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৪টি কোম্পানির, বিপরীতে ৬৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS