1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

খালেদা জিয়ার আরও এক মামলা হাইকোর্টে বাতিল

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১.৫৫ পিএম
  • ৮৫ Time View

বিগত সরকারের সময়ে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মো. জাকির হোসেন ভূঁইয়া, ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, অ্যাডভোকেট তারেক ভূইয়া ও অ্যাডভোকেট এম সাব্বির আহমেদ।

এর আগে বুধবার বিগত সরকারের সময়ে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া ১১ মামলা বাতিল করেছিলেন হাইকোর্ট।

বুধবার জয়নুল আবেদীন জানান, শুনানি নিয়ে আদালত সবগুলো মামলায় রুল অ্যাসলিউট করেছেন। এর অর্থ হলো মামলাগুলো কোয়াশড (বাতিল) হয়ে গেল। এসব মামলা আর থাকলো না। এখানে রাষ্ট্রদ্রোহের মামলা ছিল। সরকারের অনুমতি না নিয়ে এ মামলা করা হয়েছে। আইন হলো, এক্ষেত্রে অনুমতি নিতে হয়। শুনানি শেষে আদালত এ মামলাও বাতিল করেন। রাজনৈতিক উদ্দেশ্যে করা এসব মামলা থেকে আজকে খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হলো।

মাহবুব উদ্দিন খোকন বলেন, এ মামলাগুলো ২০১৬-১৭ থেকে রুল ও স্টে হয়ে ছিল। আজ রুল শুনানি হয়েছে। এসব মামলায় তিনি আগে জামিন পান। আজ মামলাগুলোর পরিসমাপ্তি ঘটেছে।

কায়সার কামাল বলেন, এসব মামলা ছিল বেআইনি। তা আজ প্রমাণিত হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় অনুমতি নিতে হয়। সেটা নেওয়া হয়নি। আর নাশকতার মামলা যে ধারায় করা হয়েছে, সেখানে পাবলিক প্রপার্টি হতে হয়। এখানে সব প্রাইভেট প্রপার্টি। তা তারা জেনেও মামলা দিয়েছে। আপিল বিভাগের সিদ্ধান্ত আছে, ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে। কিন্তু ম্যাডাম জিয়া (খালেদা জিয়া) তখন গুলশানে অবরুদ্ধ ছিলেন। তারপরও রাজনৈতিক প্রতিহিংসায় এসব মামলা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com