রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ ‎ সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিডি অটোকারস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সি পার্ল বিচ রিসোর্ট পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ক্যাবলস

পুঁজিবাজারে আজকের লেনদেন ৫০০ কোটি ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ অক্টোবর) মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩০ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১১৩৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৯১৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫১৯ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭৩টি কোম্পানির, বিপরীতে ১৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS