1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

অযথা সময় নষ্ট না করে নির্বাচনের ব্যবস্থা করুন

  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৭.৩৬ পিএম
  • ১৩১ Time View

অযথা সময় নষ্ট না করে অবিলম্বে কমিশন সংস্থার করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জাতীয়তাবাদী প্রচার দল এই সভার আয়োজন করে।

গয়েশ্বর, ‘সরকার বদলে গেছে, তুমি আমি একই আছি, যা ছিলাম আগে। শুধু শেখ হাসিনাই নেই, বাকি সব আগের মতোই আছে। ১৫ বছরের একটাই দাবি, একটি সুষ্ঠু নির্বাচন। যেখানে আপনারা এখনো নির্বাচন কমিশন পরিবর্তন করতে পারেননি, সেখানে মানুষ কীভাবে বিশ্বাস করবে আপনারা নির্বাচন করবেন। আপনাদের আবার কমিশন গঠন করতে হবে।

এই বিএনপি নেতা বলেন, নির্বাচন যত দ্রুত হবে জনগণের অংশগ্রহণ হবে বাঁধভাঙা জোয়ারের মতো। এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ৯০ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত হবে। ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে আমরা নৈতিক সমর্থন জানিয়েছি। ছাত্রদের অধিকার আন্দোলনে আমরা মাঠে নেমেছি বলেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রদের প্রতিটি আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি মাঠে ছিল।

গয়েশ্বর বলেন, ছাত্রদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তবে বর্তমান সরকার ছাত্রদের মাথার মুকুট হিসেবে দেখছে, তাদের আলাদা চোখে দেখা হচ্ছে। কেন সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে ছাত্ররা যাবে? আন্দোলনকে সম্মান করি, তবে আমরা যারা রাজনীতি করি তাদের মূর্খ ভাবা ঠিক হবে না। আমাদের অসম্মান করবেন, ঘৃণা করবেন, এটা ঠিক না।

তিনি বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে ১৬ বছরের আন্দোলন ব্যর্থ হবে। আমরা দেখতে চাই আপনারা সফল হোন। আমরা আপনাদের সঙ্গে আছি। জনগণের মনে প্রশ্ন নির্বাচন কবে হবে। আমরা আশা করি জনগণকে সম্পৃক্ত করে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করবেন। সেজন্য একটা টার্গেট ফিক্সড করতে হবে।

রাষ্ট্র সংস্কারে নিয়ে বিএনপি ৩১ দফা দিয়েছে এবং তার পক্ষে ক্যাম্পেইনও চলছে। কিন্তু এই ৩১ দফা ৩১ বছরে বাস্তবায়ন হবে কি না জানি না- যোগ করেন গয়েশ্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com