1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্

গাইবান্ধার সাবেক হুইপ গিনির রিমান্ড নামঞ্জুর

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২.১৬ পিএম
  • ১৪৮ Time View

গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য। 

এর আগে, আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাহাবুব আরা বেগম গিনিকে গাইবান্ধা জেলা আদালতে হাজির করা হয়। এসময় তার রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে গিনিসহ আওয়ামী লীগের ৩৬৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই। গত ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকার ধানমন্ডি থেকে মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আশুলিয়ায় রবিউসসানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে সেই মামলায় তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, স্বৈরাচারী শাসনামলে মদদপুষ্টরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। বিচার বিভাগের এ ধরণের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com