1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক হামলার বিচার করা হবে

  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪.২০ পিএম
  • ১৪২ Time View

বিএনপি ক্ষমতায় গেলে অতীতের সব সাম্প্রদায়িক হামলার নিরপেক্ষ তদন্ত করে বিচার করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে দলটির নেতারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সব ধর্মের মানুষের পাশে থাকবে বিএনপি।

ঢাকের বাদ্যে, উলুধ্বনিতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অশুভ অসুরবিনাশী দেবী দুর্গার আরাধনায় মণ্ডপে মণ্ডপে ভক্ত-পূজারীরা।

মহাষষ্ঠীর দিন বুধবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। বলেন, ধর্মীয় বিভেদ-বৈষম্য কিংবা সংখ্যালঘু-সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাস করে না বিএনপি। অতীতের মতো ভবিষ্যতেও সব ধর্মের মানুষের পাশে থাকবে দল।

এসময় সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আনতে বিএনপির চেষ্টা অব্যাহত থাকবেও বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতায় গেলে অতীতের সব সাম্প্রদায়িক হামলার নিরপেক্ষ তদন্ত করে বিচার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ৮ দফা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করেছি। অতীতে যেমন আমরা পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। অতীত ঘটনাগুলোতে আওয়ামী লীগের হাত ছিল। আগামীতে আমাদের সরকার আসলে, আমরা অতীতে ঘটে যাওয়া প্রতিটি অপ্রীতিকর ঘটনার বিচার নিশ্চিত করবো।

বিদেশি কিছু মিডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কিছু ঘটনা ঘটেছে। কিন্তু তার মূল সাম্প্রদায়িকতা নয়।

এদিকে, বন্যা দুর্গতদের সাহায্যে দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দলের ত্রাণ তহবিলে দুই লাখ টাকার চেক তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com