1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

তাসকিন-শরিফুলকে নিয়ে শঙ্কা শ্রীলঙ্কা সিরিজে

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৩.৪৯ পিএম
  • ১৯৫ Time View

কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের সময় ইনজুরিতে পড়েছিলেন তাসকিন আহমেদ। চতুর্থ দিন কাঁধে টেপ পেঁচিয়েও বল করতে দেখা গিয়েছিল ডানহাতি এই পেসারকে। শেষ পর্যন্ত শঙ্কা সত্যি করে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

পোর্ট এলিজাবেথ টেস্টের আগে দেশেও ফিরেছিলেন তাসকিন। দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের পরামর্শে বিশ্রামে রয়েছেন তাসকিনের। সপ্তাহখানের বিশ্রাম বাকি থাকা তাসকিনকে নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।

কাঁধের ইনজুরির কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্রাম শেষে প্রয়োজন হলে বিদেশেও পাঠানো হতে পারে তাসকিন। সেক্ষেত্রে ডানহাতি এই পেসারকে পাঠানো হতে পারে ইংল্যান্ডে। শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত আরেক পেসার শরিফুল ইসলামও। অনুশীলনের সময় গোড়ালিতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট খেলতে পারেননি তরুণ এই পেসার।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘তাসকিন ও শরিফুলকে পাওয়া যাবে কীনা এ নিয়ে সন্দেহ আছে। কারণ তাসকিনের একটা কাঁধের ইস্যু আছে। আমরা শীঘ্রই তাকে বাইরে পাঠাতে পারি। মানে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা এটাকে প্রপারলি এড্রেস করছি। অলরেডি সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু এটায় যদি বেশি সময় লাগে, এটার জন্য যদি বিকল্প কোনো চিকিৎসা থাকে সেটার জন্য আমরা ইংল্যান্ডে কথা বলছি। যদি প্রয়োজন পড়ে তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। সার্জারি কীনা আমরা বলতে পারছিনা। সার্জারির পর্যায়ে নাই, এটা চিকিৎসকরা ভালো বলতে পারবে। শ্রীলঙ্কা সিরিজে সম্ভাবনা নাই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com