1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

‘জেড’ ক্যাটাগরিতে সোনালী আঁশ

  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২.৫১ পিএম
  • ১৫৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার (০২ অক্টোবর) থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সোনালী আঁশকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এর আগে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করেছিল।

এর আগে চলতি বছরের ২০ মে ও ২০২১ সালের ২৬ ডিসেম্বর দুর্বল কোম্পানির বিষয়ে পৃথক দুই নির্দেশনা জারি করে বিএসইসি। বিএসইসির সেই আদেশ অনুযায়ী সোনালী আঁশকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com