1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

দেশের খাদেম হবো, মালিক হবো না

  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮.০২ এএম
  • ১৪১ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ২৪-এর বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ থেকে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, ‘আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা জনগণের সেবক হতে চাই। আমরা দেশের খাদেম হবো, মালিক হবো না।’ ক্ষমতায় গেলে জামায়াত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় ২৪-এর বিল্পবের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। বলেন, ‘চেতনা থেকে বিচ্যুত হলে জাতি মেনে নেবে না। নির্বাচনী রোডম্যাপের আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না।’

দেশে রাজনৈতিক ঐক্য চান উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চাই না। রাজনৈতিক মতবিরোধ থাকলেও, জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো। সবাই মিলে, সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে।’

এদিকে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা লুকিয়ে আছে বলে অভিযোগ তুলেছেন দলটির সহ. সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের দ্রুত খুঁজে বের করে অপসারণ করার পাশাপাশি বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি দাবি করেন, মিথ্যা মামলায় জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয়েছে। সরকার ও প্রশাসনের যেসব মানুষ জামায়াত নেতাদের হত্যা করেছে, তাদের গ্রেফতার করতে হবে। সাজানো মামলায় জামায়াত নেতাদের ফাঁসির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com