সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ৪২২তম বোর্ড সভা অনুষ্ঠিত ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর এখন চট্টগ্রামের হালিশহরে এখন দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট Who is Barrister Arman from Dhaka-14 constituency? বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে এবি ব্যাংকের চেক হস্তান্তর মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকলকে ধানের শীষে ভোট দেওয়া আহ্বান জাতীয় স্বাধীনতা পার্টির চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল সাতক্ষীরা সদরের বৈকারী বাজারে আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ডিএমপি ঢাকার গুলশান হতে ৬৭১ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১

বীকন ফার্মার লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ সময়ের জন্য উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা ১০ শতাংশ নগদ লভ্যাংশ নেবেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ২১ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৬৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS