1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

বাবরের চোখে ১ নম্বর বোলার আফ্রিদি

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১০.৪৭ এএম
  • ১৫৯ Time View

তিন সংস্করণের ক্রিকেটেই পাকিস্তানের বোলিং ইউনিটে নেতৃত্ব দেন শাহিন শাহ আফ্রিদি। প্রায় চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতোমধ্যেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই পেসার।

পাকিস্তানের জার্সিতে অভিষেকের পর থেকেই ধারাবাহিক আফ্রিদি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে বেশ কার্যকরী এই ডানহাতি পেসার। নতুন বলে বড় সুইং করাতে পারেন তিনি। যা ইনিংসের শুরুতে যেকোনো ব্যাটারের জন্যই খেলাটা কষ্টদায়ক।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে পাকিস্তান। ঘরের মাঠের এই সিরিজেও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন আফ্রিদি। তার পারফরম্যান্সের প্রশংসা শোনা গেছে পাকিস্তানের অধিনায়কের মুখে। বাবর বলেন, ‘সে যেভাবে খেলছে এবং পারফর্ম করছে, তাতে সে অনেক দূর যাবে। শাহিন (আফ্রিদি) আমার কাছে এক নম্বর বোলার।’

দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছে পাকিস্তান। আর এই সিরিজে নিরাপত্তা এবং আয়োজন নিয়ে সন্তুষ্ট ছিল অজিরা। এতে দেশটির ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের শঙ্কা অনেকটাই কেটে গেছে।

অস্ট্রেলিয়া সিরিজের এমন সফলতার কারণে বাকি দেশগুলোও পাকিস্তান সফরে আগ্রহী হবে এমনটাই মনে করেন বাবর। তাছাড়া পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ইস্যুতে কিছুটা হলেও আস্থা বাড়বে সফরকারী দলগুলোর। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘পুরো সিরিজ জুড়েই বেশ দর্শক ছিল এবং দেশের মাটিতে বড় বড় তারকাদের খেলা দেখা সবসময়ই ইতিবাচক। এই সিরিজ (অস্ট্রেলিয়া) অন্যান্য দলগুলোর পাকিস্তানে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com