1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনুরা

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৯.১৮ পিএম
  • ১২০ Time View

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা ঘোষণা করা হয়েছে। বামপন্থি রাজনীতিক ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) অ্যালায়েন্সের প্রার্থী অনুরা কুমারা দিসানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। খবর আল জাজিরার।

রোববার (২২ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় ভোট গণনার পর তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যদিয়ে ৫৫ বছর বয়সি দিশানায়েকে দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থি রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতার প্রায় দুই বছর পর গত শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা। কিন্তু গণনা শেষে দেখা যায়, কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫১ শতাংশ ভোট পাননি।

শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থায় একটি ব্যালট পেপারে ভোটারদের জন্য তাদের পছন্দ অনুসারে পর্যায়ক্রমে তিনজন প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ রয়েছে।

ফলে যদি কোনো প্রার্থী প্রথম গণনায় ৫১ শতাংশ ভোট না পান, তাহলে দ্বিতীয় দফায় ভোট গণনা করা হয়। সেক্ষেত্রে দুই শীর্ষ প্রার্থীকে বিবেচনায় নিয়ে বিজয়ী নির্ধারণ করা হয়।

নির্বাচনের নিয়ম মেনে সবচেয়ে বেশি ভোট পাওয়া অর্থাৎ শীর্ষ দুই প্রার্থী অনুরা কুমারা দিসানায়েক ও বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসার প্রাপ্ত ভোট গণনা করা হয়। এটা শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম।  

ভোট গণনার পর নির্বাচন কমিশন বিজয়ীর নাম ঘোষণা করে। ভোটের হিসাবে প্রথম হয়েছেন বামপন্থি রাজনীতিক অনুরা কুমারা দিসানায়েক। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com