1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জাতীয় লেখক উৎসব অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৪৯ পিএম
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রথম জাতীয় লেখক উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়। লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আরিফ মঈনুদ্দিন।

উৎসবে উদ্বোধন করেন শিশু সাহিত্যিক আসলাম সানী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহান বশির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন কাপ্তান নূর, কবি আসাদ কাজল, কবি সোহেল রশিদ ও অধ্যাপক রেনু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় লেখক উৎসব ২০২৪ উদযাপন পরিষদের আহ্বায়ক কবি হালিমা বেগম।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে কবি ইকবাল হোসেন, কবি বাপ্পি সাহা, সুবর্না দাস, কবি বৃষ্টি মিনা, কবি রলি আক্তার, কবি জান্নাতুল ফেরদৌস, কবি শিমুল পারভীন ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কবিরাসহ দুই শতাধিক কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, লেখকরা সর্বদা দেশ ও মানবতার কল্যাণে কাজ করেন। লেখকদের লেখার মাধ্যমে মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত ও বিকশিত হয়। তিনি নিজস্ব নান্দনিক সংস্কৃতি বিকাশের সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, লেখকদের উন্নয়ন ও কল্যাণে সকলকে সচেষ্ট থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে, কবি আরিফ মঈনুদ্দিন বলেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করার জন্যে নিজস্ব সংস্কৃতি বিস্তৃতি বাড়াতে হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে লেখকদের অবদান অপরিসীম। অনুষ্ঠানে কয়েকজনকে জাতীয় লেখক উৎসব ২০২৪ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে চেয়ারম্যান ও কবি তৌহিদুল ইসলাম কনককে নির্বাহী পরিচালক করে জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের ৫২ সদস্য বিশিষ্ট ২০২৪-২০২৬ কার্য-মেয়াদের নির্বাহী কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com