1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্যাটারিচালিত রিকশা চলাচলে ডিএমপির নিষেধাজ্ঞা

  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২.১৩ পিএম
  • ১২৭ Time View

শৃঙ্খলা আনতে মূল সড়কে রিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেয়া যাবে না। এ নিয়ে ক্রাইম ও ট্রাফিক বিভাগ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান।

ঢাকা মহানগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণেরে লক্ষ্যে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

ঢাকায় দুই কোটিরও বেশি মানুষের জন্য মাত্র চার হাজার ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানীর ৩৩৯টি পয়েন্টে শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। পৃথিবীর কোনো দেশের রাজধানীতেই ম্যানুয়াল ট্রাফিক ব্যবস্থা নেই। শুধু আমাদের দেশেই এই ব্যবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। ম্যানুয়ালি ট্রাফিক নিয়ন্ত্রণ করা অত্যন্ত কষ্টের। আর সেই কাজটাই দিনের পর দিন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।’

যারা দোকানের মালামাল দিয়ে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছেন তাদের আইনের আওতায় আনা হবে। ফুটপাত দখলে রাখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া রয়েছে বলে জানিয়েছেন মাইনুল হাসান।

এ সময় রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে ট্রাফিক সদস্যদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com