1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নির্বাচনে প্রার্থীদের বয়সসীমা ১৮ নির্ধারণে লিগ্যাল নোটিশ

  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৩১ পিএম
  • ১৮৪ Time View

নির্বাচনে প্রার্থীদের বয়স ২৫-এর পরিবর্তে ১৮ বছর নির্ধারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহামমদ কাউছার বিবাদীদের ই-মেইলে নোটিশটি পাঠান।

জাতীয় সংসদের স্পিকার, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নাগরিকের বয়স ২৫ বছর না হলে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯, জেলা পরিষদ আইন ২০০০,  উপজেলা পরিষদ আইন ১৯৯৮, সরকার (পৌরসভা) আইন ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে হলে অন্তত ২৫ বছর বয়স্ক হতে হয়। অন্যথায়, অযোগ্য বিবেচিত হয়ে থাকেন।’

‘আইনের বিদ্যমান বিধানের ফলে দেশের কোটি কোটি তরুণ অন্যসব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু বয়সের বাধার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। নাগরিকদের ক্ষেত্রে এ ধরনের বয়সভিত্তিক অযোগ্যতা অনুমান করা সংবিধানের মৌলিক ধারণা এবং মর্মার্থের সঙ্গে সাংঘর্ষিক, তথা কোটি কোটি তরুণের সাংবিধানিক মৌলিক অধিকারের চরম লঙ্ঘন।’

নোটিশে আরও বলা হয়, ‘সংবিধানের ৮ অনুচ্ছেদ অনুযায়ী, গণতন্ত্র হবে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি। অনুচ্ছেদ ১১ অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার সব পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান রয়েছে। অনুচ্ছেদ ৭ অনুযায়ী, এই রাষ্ট্রের মালিক হলো জনগণ এবং সংবিধান দেশের সর্বোচ্চ আইন। বিধানের সঙ্গে অসামঞ্জস্য প্রত্যেক আইন বা বিধান আপনা-আপনি বাতিল বলে গণ্য হয়। অপরদিকে ১৮৭৫ সালের সাবালকত্ব আইন অনুযায়ী, ১৮ বছর পূর্ণ হলে একজন ব্যক্তি সাবালক হিসেবে গণ্য হন এবং নিজের পছন্দ-অপছন্দ অনুযায়ী, যে কোনো কর্ম আইন অনুযায়ী করতে স্বীকৃতি পান। বিষয়টি বিবেচনা করেই ২০০৯ সালের ভোটার তালিকা আইনের ৭ ধারা অনুযায়ী ১৮ বছর বয়স্ক ব্যক্তি যে কোনো নির্বাচনে ভোট দেয়ার অধিকার অর্জন করেন। কিন্তু দুঃখের বিষয়, অন্যসব যোগ্যতা অর্জন করা সত্ত্বেও ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত, কোনো ভোটারই কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এ ধরনের বিধান অযাচিত, অযৌক্তিক, নিপীড়নমূলক এবং সংবিধানের মৌলিক কাঠামো তথা মূল মর্মার্থের সঙ্গে চরম সাংঘর্ষিক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ২৫ বছরের বয়সভিত্তিক যোগ্যতার মাপকাঠি অসংবিধানিক এবং কোটি কোটি তরুণ ভোটারের সাংবিধানিক মৌলিক অধিকারের চরম লঙ্ঘন।’

নোটিশে উল্লেখ করা হয়, ‘সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সম-সুযোগ লাভের অধিকারী। অনুচ্ছেদ ৩৮ সব নাগরিককে আইন অনুযায়ী, যে কোনো সমিতি বা সংঘ গঠন করবার অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩৯ প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে। কাজেই যে কোনো নির্বাচনে একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগ তথা নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশায় প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার একটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। অথচ সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদে এবং অন্যসব বিদ্যমান নির্বাচনী আইনে ২৫ বছরের বয়সের মাপকাঠি আরোপ করে কোটি কোটি তরুণ প্রাপ্তবয়স্ক ভোটারের সাংবিধানিক ভূ-লুণ্ঠিত করা হয়েছে।’

এতে বলা হয়, ‘৫২ বছর আগে আমাদের সংবিধানে ২৫ বছরের যোগ্যতার বিধান যুক্ত করা হয়েছিল। দীর্ঘ ৫২ বছরে দেশের আর্থসামাজিক ব্যাপক পরিবর্তন হয়েছে। মানুষের মাঝে শিক্ষার প্রসার ঘটার কারণে প্রত্যেকের চিন্তাচেতনা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। দেশের কোটি কোটি তরুণ জেগে উঠেছে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের অভিপ্রায়ে। তারা শিক্ষা-দীক্ষায় এগিয়েছে অনেক। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে ২৫ বছরের বয়সভিত্তিক যোগ্যতার মাপকাঠি কোনোভাবেই রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে আজকের ‘জেনারেশন জি’ আগামীর ‘আলফা জেনারেশন’-এর বুদ্ধিবৃত্তিক সমন্বয়ে আমাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সক্ষম হবে। কাজেই ২৫ বছরের বাধা পরিবর্তন করে সব প্রাপ্তবয়স্ক ভোটারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া আবশ্যক।’

এসব বিষয় উল্লেখ করে সব নির্বাচনে ১৮ বছর বয়স্ক প্রত্যেক সাবালক ভোটারকে বাংলাদেশের যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে অবিলম্বে সংশ্লিষ্ট আইনের প্রয়োজনীয় সংশোধনীর অনুরোধ করে নোটিশটি পাঠানো হয়েছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com