1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার: গভর্নর

  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ১৮২ Time View

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছিল, কথাটি সত্য নয়। 

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যমে  ঠিকানাতে প্রচারিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজার্ভ প্রসঙ্গে সেখানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেফিনেশন অনুযায়ী। 

গত এক সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে জানিয়ে গভর্নর বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করে নাই। বরং আমরা ডলার কিনছি রিজার্ভ বাড়াতে, এখন প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার করে বাজার থেকে কিনছি।

মূল্যস্ফীতিকে আগামী ৫ মাসের মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যের কথা জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, যেমন ৭ থেকে ৮ শতাংশের মধ্যে প্রথম পর্যায়ে। পরবর্তী এক বছরের মধ্যে সেটা ৪ থেকে ৫ শতাংশে নিয়ে আসা। এতদিন সেই হিসাব গোপন করে আসছিল বাংলাদেশ ব্যাংক। তবে নিট রিজার্ভের হিসাব প্রকাশ না করলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) সেটি দেওয়া হতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com