1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে সরকার

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৫৭ পিএম
  • ৫৩৬ Time View

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে শুভেচ্ছা জানান ড. মুহাম্মদ ইউনূস। ফোনের বিষয়টি নিশ্চিত করে অন্তবর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ পর এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। অবশ্য দিনের শুরুতে দুই উইকেট হারালেও শান্ত, মুমিনুল, সাকিবরা ঠিকই দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

জয়ের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জয়ের পরপরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেন ড. ইউনূস। ফোন করে তাকে এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।

ফোনে ড. ইউনূস বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দেবে সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com