1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস

বন্যায় ফেনীতে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫৬ এএম
  • ১৫৪ Time View

ফেনীতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। নিহতদের মধ্যে ২০ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি আটজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয় অন্য কয়েকটি সূত্র বলছে, বন্যায় জেলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলার বিভিন্ন স্থানে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ফেনী সদরে সাতজন, দাগনভূঞায় তিনজন, ফুলগাজীতে সাতজন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন এবং পরশুরামের দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ফেনী সদর উপজেলায় অজ্ঞাত তিনজন, সোনাগাজীতে চারজন এবং ছাগলনাইয়া উপজেলায় একজন অজ্ঞাত রয়েছেন।

এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেন, বন্যায় নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মাত্র দেড় মাসের ব্যবধানে তিনবার বন্যার কবলে পড়েছে ফেনী। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় জেলার পরশুরাম ও ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এ প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com