1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানি উন্নয়ন তহবিলের সুদহার বাড়ল

  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০২ পিএম
  • ১৮৭ Time View

বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের ( রফতানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) ঋণ নিরুৎসাহিত করতে সুদের হার বা‌ড়ি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন এ তহবিল থেকে ঋণ নি‌তে হ‌লে রপ্তানিকারকদের গুন‌তে হ‌বে প্রায় ৭ শতাংশ সুদ। এ‌তদিন এ সু‌দের হার ছিল সা‌ড়ে ৪ শতাংশ।

রোববার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী সিকিউরড ওবারনাইট ফাইন্যান্সিং রেটের (সোফার) সঙ্গে মার্জিন হিসাবে ১ দশমিক ৫০ শতাংশ যোগ করে ইডিএফের সুদ নির্ধারণ করা হবে। বর্তমানে সোফার পদ্ধতিতে সুদের হার ৫ দশমিক ৩৯ শতাংশ। তার সঙ্গে নতুন করে দেড় শতাংশ যোগ করলে সুদের হার দাঁড়ায় ৬ দশমিক ৮৯ শতাংশ। পূর্বের সুদের হার ছিল সাড়ে ৪ শতাংশ। সেই হিসাবে সুদের হার বাড়ল ২ দশমিক ৩৯ শতাংশ।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর অথরাইজড ডিলারের (এডি) কাছে থেকে ৩ শতাংশ সিকিউর্ড চার্জ নিয়ে আসছে। আর এডি ব্যাংকগুলো গ্রাহকের কাছে থেকে সাড়ে ৪ শতাংশ হারে সুদ আদায় করে আসছিল। কিন্তু নতুন নিয়মে বাংলাদেশ ব্যাংক এডির কাছ থেকে নতুন সিদ্ধান্তের আলোকে সোফার রেটের সঙ্গে দশমিক ৫ শতাংশ এবং ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সোফারের সঙ্গে বাড়তি ১ দশমিক ৫০ শতাংশ হারে সুদ আদায় করবে। তবে সোপর রেট পরিবর্তনশীল হওয়ায় ইডিএফের ঋণে ব্যাংক-গ্রাহক সম্পর্কের উপর নির্দিষ্ট দিন ধরা হবে।

জানা গেছে, ১৯৮৯ সালে ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে ইডিএফ তহবিল গঠন করা হয়। কোভিডকালে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাওয়া ইডিএফের তহবিলের আকার বাড়িয়ে ৭০০ কোটি ডলারে উন্নীত করা হয়। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ওপর চাপ কমাতে ধারাবাহিকভাবে কমিয়ে বর্তমানে ইডিএফের তহবিল ৩০০ কোটি ডলারের নিচে নেমে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com