1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি

  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১.৩৫ এএম
  • ১৮৯ Time View

কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল গোটা ভারত। দোষীদের বিচারের দাবি ভারতজুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেয়েদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কড়া বার্তা দিলেন।

মোদি বলেছেন, মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত। সেইসঙ্গে মেয়েদের ওপর হওয়া কোনো অন্যায় সহ্য করবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 

রোববার (২৫ আগস্ট) মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদি আরও বলেছেন,  মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না। অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব। এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না। 

মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের অনুষ্ঠানে এদিন মোদি নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন।  

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এরপরেই প্রতিবাদে নেমে পড়ে দেশটির হাজার হাজার মানুষ। ঘটনার পর এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পরও জনরোষ কমেনি। 

এই ঘটনার ‘নিরপেক্ষ তদন্ত’, ‘ন্যায় বিচার’, ‘দোষীর শাস্তি’, এবং হাসপাতালে নিরাপত্তাসহ বেশ কয়েকটা দাবি নিয়ে প্রতিবাদে যোগ দেন নিহত চিকিৎসকের কলেজের সহপাঠী এবং অন্যান্য জুনিয়র চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com