1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আনসারের উচ্চপর্যায়ে বড় রদবদল

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০.৩০ পিএম
  • ২০৭ Time View

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীর উপমহাপরিচালক (ডিডিজি) পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ থেকে আলাদা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

যেসব ডিডিজি বদলি-

আনসার একাডেমির ডেপুটি কমান্ডার নুরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিডিজি সাইফুল্লাহ রাসেলকে সদর দফতরে (অপারেশন), খুলনা রেঞ্জের ডিডিজি শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেটের ডিডিজি মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ ও রাজশাহী রেঞ্জের ডিডিজি কামরুন নাহারকে আনসার একাডেমির ডেপুটি কমান্ডার করা হয়েছে। এছাড়া সদর দফতরের ডিডিজি অপারেশন ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের ডিডিজি সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের ডিডিজি আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের ডিডিজি জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

বদলি হওয়া পরিচালকরা হলেন-
সদর দফতরের পরিচালক, ভিডিপি (প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিনকে খাগড়াছড়ি দিঘীনালা জামতলা ১৭ আনসার ব্যাটালিয়নে, সদর দফতরের পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহকে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নে, রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানকে সদর দফতরের পরিচালক (অঙ্গীভূতকরণ), সদর দফতরের পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলীকে রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান লামা চম্পাতলীর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে সদর দফতরের পরিচালক (অপারেশনস), সদর দফতরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) তাসকিন আরাকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে, গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে বরিশাল রেঞ্জের পরিচালক, সদর দফতরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক, খাগড়াছড়ি দিঘীনালা জামতলার পরিচালক ফাতেমা-তুজ-জোহরাকে সদর দফতরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) এবং রাঙ্গামাটি ঘাগড়ার পরিচালক মুন মুন সুলতানাকে সদর দফতরের পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com