1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

চীনে আকস্মিক বন্যায় নিহত ১১, নিখোঁজ ১৪

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯.১৭ পিএম
  • ১৭১ Time View

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে চলতি সপ্তাহে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।

সিসিটিভির খবরে বলা হয়েছে, বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে। যারা নিহত এবং নিখোঁজ হয়েছেন, তারাও এই তিন এলাকার।

বন্যায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নেমে পড়েছেন উদ্ধারকর্মীরা। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে। 

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১ লাখ ৮৮ হাজার ৮০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১.৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বন্যায় রাস্তা, সেতু এবং তারের ভয়াবহ ক্ষতি হয়েছে। 

সিসিটিভি জানিয়েছে, প্রতিদিন গড়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২.৮ সেন্টিমিটার। যা এ অঞ্চলের রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডে বলা হয়েছে, ১৯৫১ সালের পর চীনের হুলুদাওতে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চীনা সরকার ওই অঞ্চলে ৭০ লাখ ডলারের সহযোগিতা করেছে। 

প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, লিয়াওনিংয়ের বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com