1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ত্রাণের অপেক্ষায় বানভাসিরা

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১১.১৭ এএম
  • ১৭০ Time View

কেউ বুক পানিতে, কেউ বা হাঁটু পানিতে দাঁড়িয়ে  ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন একটু সাহায্যের আশায়। বানের তোড়ে জীবনের ঝুঁকিতে থাকা ঘরহারা বন্যার্তদের চোখে মুখে নিদারুণ আকুতি, শঙ্কা আর অজানা আতঙ্ক। হেলিকপ্টারে দুগর্ম এলাকায় ত্রাণ বিতরণ করছে বিমান বাহিনী। ত্রাণের ওপর হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।

দৃষ্টিসীমা যতদূর যায় তত দূরই বিস্তৃত ঢলের পানি। গ্রাম, লোকালয়, শহর, হাট-গঞ্জ আলাদা করে বোঝার উপায় নেই। যে বাড়ির উঠান ভর্তি ছিল শিশুর হাসি, পরিবারের কর্মমুখরতা, যে ফসলি মাঠে ছিল কৃষকের সোনাঝরা ফসল সেখানে এখন হানা দিয়েছে থৈ থৈ পানি।

আকাশের ওপর থেকে দেখা যায় নীচে দাঁড়িয়ে সারি সারি অসহায় মুখগুলো। দুঃসহ আতঙ্কে কেউ হয়তো ঘুমায়নি গেল দু’ রাত। কারো ঘর ডুবেছে, কারো বা হারিয়েছে স্বজন। অভুক্ত শিশু নিয়ে কোনো মা হয়তো দাঁড়িয়ে আছেন বুক সমান পানিতে। সবারই অপেক্ষা যদি কেউ আসে। যদি মেলে দুমুঠো খাবার।

থৈ থৈ পানিতে যাওয়ার জায়গাও নেই মানুষের। ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী এলাকার সবখানেই থৈ থৈ পানি। ঢলের ঢেউ এসব মানুষের এক জীবনের সঞ্চয় কেড়ে নিয়েছে।

বাংলাদেশ বিমানবাহীনির পক্ষ থেকে দুগর্ম স্থানে দুগর্ত বানভাসিদের মাঝে বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হয় গতকাল শুক্রবার (২৩ আগস্ট)। ত্রাণ পেতে ছুটে আসে দুর্গত মানুষ। অসহায় মানুষের প্রয়োজনের তুলনায় বিতরণ করা ত্রাণসামগ্রী এখনো অপর্যাপ্ত।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান হেলিকপ্টারে ফেনীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় সেনাবাহিনীর হেলিকপ্টার থেকেও দেওয়া হয় ত্রাণসামগ্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com