1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

বাংলাদেশের কাছে আদানির বকেয়া ৮০ কোটি ডলার

  • আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১০.৩০ পিএম
  • ১৫৪ Time View

বাংলাদেশের কাছ থেকে বকেয়া হিসাবে ৮০ কোটি ডলার পায় ভারতের আদানি পাওয়ার। ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানির কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ পাঠানো হয়, তার বকেয়া হিসাবে এই অর্থ পায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

গভর্নর বলেছেন, ‘আমরা যদি তাদের (এই অর্থ) পরিশোধ না করি, তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।’

এই বিষয়ে জানতে চাইলে আদানি গ্রুপের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। 

অভ্যন্তরীণ আলোচনার সাথে সম্পৃক্ত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আদানি পাওয়ারের অবশ্য এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা নেই। তবে অর্থপ্রদান না হলে ঋণদাতা এবং কয়লা সরবরাহকারীদের চাপের মুখে পড়বে প্রতিষ্ঠানটি।

৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আর্থিক সঙ্কটের কারণে নতুন সরকারকে সঙ্কটের মুখোমুখি হতে হচ্ছে। 

আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশের সামগ্রিক বকেয়া ২০০ কোটি ডলার। এর মধ্যে এয়ারলাইনসের বকেয়াও রয়েছে, যা অবিলম্বে পরিশোধ করতে হবে।

৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের মোট রিজার্ভ ছিল ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার। এটি দিয়ে প্রায় তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অন্তর্বর্তী সরকার এই অর্থনৈতিক অসুবিধাগুলো কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলারের বাইরেও আরও ঋণ নেওয়ার চেষ্টা করছে। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আমাদের বার্তাটি পরিষ্কার, আমাদের অর্থের প্রয়োজন। আমরা সব বকেয়া পরিশোধ করতে চাই।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com