1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৮.৫৫ পিএম
  • ২৩৬ Time View

ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গভর্নর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।

গভর্নর বলেন, নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রক্রিয়া পুনরায় রিভিউ করা হবে। রিভিউ অনুযায়ী যদি তারা যোগ্য হয়, তাহলে পুনরায় তারা লাইসেন্স পাবে

তিনি বলেন, নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর পরিষেবা ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, এটাকে আরও শক্তিশালী করব।

এর আগে গতকাল বুধবার নগদ-এর প্রশাসক হিসেবে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর বলেন, যেহেতু নগদ প্রচার করত তারা ডাক বিভাগের প্রতিষ্ঠান, সেজন্য আমরা এ প্রতিষ্ঠানকে ডাক বিভাগের অধীনে নিয়েছি। আমরা এ প্রতিষ্ঠানের জন্য বিকাশের মতো শক্তিশালী কাঠামো তৈরি করতে কাজ করব।

নগদের অর্থ পাচার ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে নীরিক্ষা করা হবে বলেও জানান আহসান এইচ মনসুর।

এর আগে গত ৩ জুন বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com