1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বন্যায় সাজেকে আটকে পড়েছেন ২৫০ পর্যটক

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৫.৫৯ পিএম
  • ১৬৫ Time View

পার্বত্য জেলা খাগড়াছড়িতে টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি-সাজেক সড়ক ডুবে গিয়ে সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকে আটকে পড়েছেন কয়েক’শ পর্যটক।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালের দিকে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশটি ডুবে যায়।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে গিয়ে রাঙ্গামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাজেক যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ায় পানি না কমা পর্যন্ত সেখানেই থাকতে হবে পর্যটকদের।

সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‌‘সাজেকের বাঘাইহাট বাজার ও মাচালং ব্রিজ ডুবে গিয়ে সাজেক সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে সাজেকে কয়েক’শ পর্যটক আটকে পড়েছেন।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে সোমবার ও মঙ্গলবার সাজেকে যারা বেড়াতে এসেছেন তারা আটকে পড়েছেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com