1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এনআইডি সেবা

  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১০.৪১ পিএম
  • ১৮৯ Time View

দুই দফা দাবিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ক সেবাদানকারী কর্মীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এতে করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এনআইডি সেবা।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এক বৈঠক থেকে এমন কর্মসূচির ঘোষণা দেন আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। এরপরই নির্বাচন কমিশনের সামনের সড়কে অবস্থান নেন তারা।

এনআইডির কর্মকর্তা-কর্মচারীরা জানান, মূলত দুটি দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। প্রথমত, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা। দ্বিতীয়ত, আইডিইএ প্রকল্পের সব আউটসোর্সিংয়ে কর্মরতদের চাকরি রাজস্বে স্থানান্তর করতে হবে।

আন্দোলনকারীরা জানান, কর্মসূচি ঢাকার নির্বাচন ভবনে নয়, সারা দেশের সবগুলো নির্বাচন কার্যালয়ে পালিত হবে।

এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিএ-২ প্রজেক্টের ৯ গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশনের প্রধান ফটকে বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় অবস্থান করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের ২ হাজার ২৬০ জন লোকবল রয়েছে। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com