1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৯.০৯ পিএম
  • ২১৭ Time View

পাবনা প্রতিনিধি: র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে বৃহস্পতিবার পাবনা সদর উপজেলা নলদহ ইয়াছিন মোল্লার বসতবাড়ীর পাশের পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ( সাবেক ইউপি চেয়ারম্যান ) টুটুল খান,স্বপন কর্মকার ,দিলীপ কর্মকার, আব্দুস সাত্তার ও রইছ উদ্দিন খান নামের ৫ জনকে গ্রেফতার করে।


তাদের নিকট হতে ১১ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল, নগদ এক লক্ষ পচিশ হাজার তিনশত টাকা, ৬টি মোবাইল, ৮টি সিমকার্ড, ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
উল্লেখ্য এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটককৃত টুটুল খান (সাবেক চেয়াম্যান ) ও রইছ উদ্দিন দুইজনেই আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।


আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
আটককৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আবুল কালাম আজাদ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com