1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম সরকার বাড়াবে না

  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১০.৫৭ পিএম
  • ১৯৫ Time View

বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম সরকার বাড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

মানুষ গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। একই সঙ্গে চায় মূল্য যাতে না বাড়ে। কিন্তু গত ১৫ বছরে গ্যাস বিদ্যুতের দাম ১৮/১৯ বার বেড়েছে। গ্যাসের দাম ১০/১২ আর বেড়েছে। সামনের দিনগুলোতে মানুষ কিছুদিন পরপর মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পাবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করবো না। আজকে যে সিদ্ধান্ত হয়েছে বিইআরসির বাইরে গিয়ে সরকার আপাতত দাম বাড়াবে না। আপনাদের এই প্রত্যাশাটাকে সম্মান করার জন্য। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে। বিইআরসির বাইরে আমরা বলে দিলাম যে দাম এত বাড়লো, এটা আমরা করবো না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com