1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

খুনী হাসিনার সন্ত্রাসী চক্রান্ত রুখে দিতে হবে

  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৩.০৮ পিএম
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা সভাপতির বক্তব্যে বলেন, খুনী হাসিনার সন্ত্রাসী চক্রান্ত রুখে দিতে হবে। ইতিমধ্যেই পিলখানা হত্যাকান্ডে যারা নিহত হয়েছে তাদের স্বজনরা প্রেস কনফারেন্স করে বলেছেন, পিলখানা হত্যায় হাসিনা, সেলিম ও তাপস সরাসরি জড়িত। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে হত্যাকান্ডের দ্রুত বিচার করার দাবি করেন এবং সেই সময় নিরাপরাধ বিডিআর সদস্যদের সাজা দিয়েছিল তাদেরকে মুক্ত করে দিতে হবে।

তিনি বলেন, তৎকালীন সময় ৭৬তম ব্যাচের শত শত মানুষ চাকুরীচ্যুত হয়েছিল। তাদের বিষয়ে তদন্ত করে তারা যদি চাকুরী পাওয়ার যোগ্য হয় তাহলে চাকুরী ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২০ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে ১১ দফা স্মারক লিপি প্রদান করার ঘোষণা দেন তিনি।

এনডিপি’র মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, আয়নাঘরের কুষলভ রিমান্ডের জিয়ার মুখে তারিক সিদ্দিকের নাম বেরিয়ে এসেছে। আমরা এখনও জানতে পারছি না আয়নাঘরে কে কোথায় আছে। তাদেরকে দ্রুততম সময়ে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। হেফাজতের কথা আমরা এখনও ভুলিনি। হেফাজতে যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদের তালিকা প্রকাশ এবং খুনী হাসিনাসহ হত্যাকান্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, প্রত্যেকটি সেক্টর দুর্নীতিতে ছেয়ে গেছে। নির্বাচন কমিশন, দুদক, জাতীয় মানবাধিকার কমিশনসহ প্রত্যেকটি সেক্টর ঢেলে সাজাতে হবে।

১৮ আগস্ট রবিবার সকালে এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে খুনী হাসিনার সন্ত্রাসী চক্রান্ত রুখে দেওয়ার এখনই সময় শীর্ষক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান, আলহাজ্ব সাইফুল ইসলাম, সহকারী মহাসচিব আরকে রিপন, আব্দুল্লাহ আল নোমান, সেলিনা আক্তার শিখা, সিনথিয়া আক্তার, হারুন-অর-রশিদসহ প্রমুখ।

সাপ্তাহিক উন্মোচন বার্তা’র প্রকাশনা উৎসব ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয় উন্মোচন টেলিভিশন ইন্টারন্যাশনাল এর সাপ্তাহিক মুখপাত্র- সাপ্তাহিক উন্মোচন বার্তা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক উন্মোচন বার্তা’র সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, উন্মোচন টেলিভিশন এর প্রধান সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলামসহ সাপ্তাহিক উন্মোচন বার্তা পরিবারের সদস্যরা।

কর্মসূচি ঘোষণা- আগামী ২০ শে আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ১১ দফা সম্মিলিত দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি শেষে স্মারকলিপি প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com