1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৭.৪৯ এএম
  • ১৬৭ Time View

রাশিয়ার সুদূর-পূর্ব কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) ভোরে এ ভূকম্পন অনুভূত হয়।

আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ পরিষেবার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।

কামচাটকায় রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রামে বলেছে, ‘উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পরেই পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সুনামি সতর্কতা জারি করলেও পরে তারা জানিয়েছে, সুনামির ঝুঁকি কেটে গছে। তবে, স্থানীয় কর্তৃপক্ষ কোনো সুনামির সতর্কতা জারি করেনি।

রাশিয়ার ইউনিফাইড জিওফিজিক্যাল সার্ভিসের কামচাটকা শাখার ওয়েবসাইট অনুসারে, ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। তবে এগুলোর মাত্রা কম ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com