1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

জঙ্গি মুফতি শফিক কিশোরগঞ্জ কারাগারে

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৮.৪১ পিএম
  • ১১৪ Time View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: রমনার বটমূলে বোমা হামলার মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর রহমানকে ভৈরব থানায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) ভৈরব থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র‌্যাব। বিকাল সাড়ে পাঁচটায় শফিকুর রহমানকে কিশোরগঞ্জের দুই নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হাজির করে জেলা পুলিশ। বিচারক তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়ে দেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মুফতি শফিকুর রহমানকে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে আটক করে র‌্যাব-২ এর একটি দল।

জানা গেছে, রমনার বটমূলে বোমা হামলার মামলায় জঙ্গি মুফতি শফিকুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাতেও তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মুফতি শফিকুর রহমানের বিরুদ্ধে ভৈরব থানায় পাঁচটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী পশ্চিম পাড়া গ্রামে। তার বাবার নাম মরহুম মৌলভী শিশু মিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com