1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

উপদেষ্টা পরিষদে নতুন যারা আসছেন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১১.১৯ পিএম
  • ১৮৩ Time View

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। তাঁদের মধ্যে চারজনের নাম জানা গেছে।

নতুন চারজন উপদেষ্টা হলেন, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে.জে .(অব) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল করিম খান। আরেক জনের নাম এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ। এর আগে তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

আলী ইমাম মজুমদার বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব। তিনি ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মূখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খানও সরকারের একজন সাবেক সচিব। তিনি জ্বালানি-বিদ্যুৎ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

লে. জে (অব.) জাহাঙ্গীর আলম বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com