1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১১.১৪ পিএম
  • ১৫০ Time View

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com