1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পদত্যাগ করলেন বিটিআরসি চেয়ারম্যান

  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৭.৪৭ পিএম
  • ১৫৪ Time View

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বুধবার (১৪ আগস্ট) বিকেলে ডাকা টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে ‘শারীরিক অসুস্থতার’ কথা জানান তিনি।

পদত্যাগপত্রে বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ লিখেছেন, ‘বর্তমানে আমি অসুস্থ এবং উক্ত দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’

এর আগে, বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন। একইসঙ্গে চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপপরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিচালক মাহদী আহমদেরও বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com