1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফের চালু

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৪.০৫ পিএম
  • ১৮৭ Time View

পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের কাজে ব্যবহৃত গাড়িও। অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট করা হয়। এরপর পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় পুলিশি সেবা। এখন এই সেবা পূর্ণমাত্রায় চালু হলো।

এ ছাড়া পুলিশে সংস্কারের ১১ দফা দাবিতে আন্দোলন শুরু করেন পুলিশ সদস্যদের একাংশ। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এরইমধ্যে গত রোববার রাতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক হয় আন্দোলনরত পুলিশ সদস্যদের। বৈঠক শেষে তারা কর্মবিরতি প্রত্যাহারে ঘোষণা দেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ৯৯৯-এর তথ্য অনুসারে, স্বাভাবিক সময়ে দিনে গড়ে ২০ থেকে ২২ হাজার কল আসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com