1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

রাজশাহীতে ছিনতাইয়ের পর প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৪.১০ পিএম
  • ১৩৫ Time View

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অস্ত্রের মুখে তুলে নিয়ে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাচুপাড়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, বুধবার সকালে উপজেলার কাচুপাড়ার এক আত্মীয়র বাড়ি বেড়াতে যায় সে। ইফতারের পর একটি ব্যাটারিচালিত রিকশা ভ্যান চড়ে বাড়ি ফিরছিল। তার ভ্যানে আরও দুজন ছিল। কাচুপাড়া মাঠের মধ্যে ছয় জন ধারলো অস্ত্র নিয়ে তাদের ভ্যানের গতিরোধ করে। এ সময় সবার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এরপর অস্ত্রের মুখে সবাইকে তাড়িয়ে দিয়ে তাকে তুলে একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে এবং সেখানে রেখে চলে যায়। পরে সে বাজারে গিয়ে লোকজন দেখে কান্না শুরু করে। স্থানীয়রা তাকে থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে মেয়েটি থানায় এসেছে। তার কাছে বিস্তারিত শুনার পর ঘটনাটি যাচাইসহ এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা এবংমামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com