1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

রাজস্থানে ভারি বৃষ্টিতে ২০ জনের মৃত্যু

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬.৫১ পিএম
  • ১৫১ Time View

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট নানা দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় রাজ্যটির বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) থেকে রাজস্থানে অবিরাম বৃষ্টি শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিতে রাজ্যের জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তা প্লাবিত হয়েছে। এর জেরে সোমবার (১২ আগস্ট) জয়পুর, জয়পুর রুরাল, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুর জেলায় স্কুল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

এদিকে, সোমবার রাজ্যের কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজ্যের জয়পুরে কানোটা বাঁধে ডুবে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া জয়পুর রুরালের মাশি নদীর বাঁধে দুই যুবকের মৃত্যু হয়েছে। আর মধুরাজপুরায় ড্রেনে পড়ে একজন এবং দুডুতে একজনের মৃত্যু হয়।

এছাড়া বেওয়ারে পুকুরে ডুবে একজন এবং পাখরিয়াবাসের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যান অপর একজন। কেকরিতে গুলগাঁওয়ে পানিতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করৌলিতে বাড়ির বিম ভেঙে এক ব্যক্তি এবং তার ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া বড়পুরা গ্রামে ১২ বছরের একটি মেয়ে পানিতে ভেসে গেছে। বাঁশওয়াড়ায় দৌসার একজন নার্সিং শিক্ষার্থী কাদেলিয়া জলপ্রপাতে ডুবে মারা গেছে।

এমন পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক ডাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘রাজ্যে ভারি বৃষ্টিপাতের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক করেছি। অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সকল ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com