1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

১০ দিনে রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ডলার

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬.৩০ পিএম
  • ২৯২ Time View

চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে বা বৈধ পথে প্রবাসী আয় এসেছে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আগের মাস জুলাই ও আগের বছরের আগস্ট মাসের চেয়ে কমেছে প্রবাসী আয়।

সোমবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, প্রথম ১০ দিনে প্রতিদিনে প্রবাসী আয় এসেছে ৪ কোটি ৮২ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৩৩ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।

এ হিসাবে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে। মূলত দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয় কম পাঠানোর কারণে রেমিট্যান্সের প্রবাহ কমেছে।

তবে মাসের শুরুতে শেখ হাসিনার পদত্যাগ ও পরের সপ্তাহের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, শেষের এক সপ্তাহে প্রবাসী আয় কিছুটা বেড়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ৩ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। পরের সপ্তাহে অর্থাৎ ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে মাসের শুরুর তুলনায় ৪ গুণ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আলোচ্য সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠান।

আগস্টের ১০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com