1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে: অর্থ উপদেষ্টা

  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৯.৫৮ পিএম
  • ২৮৭ Time View

অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে। আর্থিক খাতের কেলেঙ্কারি যারা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সঠিক তথ্য উপাত্ত প্রয়োজন।

আজ শনিবার (১০ আগস্ট) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ড. সালেহ উদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের ব্যাপারে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর বিষয়টি স্পর্শকাতর। রোববার একটি বৈঠক আছে। তারপর সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে কার্যকর করা হবে আগে। এরপর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের সংস্কার করা হবে।

ড. সালেহ উদ্দিন বলেন, দেশের অর্থনীতির গতি থেমে যায়নি বা লাইনচ্যুত হয়নি। তবে মন্থর হয়েছে। সেই মন্থর অর্থনীতিকে সচল করার চেষ্টা করা হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।

অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে কথা বলতে গিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বেশিদিন দায়িত্বে থাকার ইচ্ছা নাই। স্থবির অর্থনীতিকে সচল করার মৌলিক কাজগুলো অন্তত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com