1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ভারতেই থাকবেন শেখ হাসিনা

  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১১.০৩ পিএম
  • ২৩২ Time View

প্রবল গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাততঃ অন্য কোনো দেশে যাচ্ছেন না। তিনি দীর্ঘ মেয়াদে ভারতেই থাকবেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।

আজ শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল, শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।

ভারতীয় কর্তৃপক্ষের বরাতে নিউজ-১৮ বলেছে, ‘হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ, আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।’

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ওইদিনই তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে ভারতে পালিয়ে যান। দিল্লীর গজিয়াবাদে বিমানঘাঁটির কাছে একটি গোপন আস্তানায় অবস্থান করছেন।

ভারত যাওয়ার পর সেখান থেকে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু দেশটির অভিবাসন আইনের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব নয় বলে জানিয়ে দেয় দেশটি। এদিকে টেকনিক্যাল কারণে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে। পরে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বল শোনা গেছে, যদি শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তা অস্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com