1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হবে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৮.২০ পিএম
  • ১৮৭ Time View

দৌলতদিয়া প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখী মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ এপ্রিল) পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ থেকে ২০টি ফেরি চলাচল করলেও ঈদের সময় এই রুটে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে ঘরমুখী মানুষ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে। এ ছাড়া পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেসব ঘাট ভাঙনের কারণে বন্ধ রয়েছে, সেগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে পারাপার করা হবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com