1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

প্রথম ৫ ম্যাচেই হারলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ১.৫৩ পিএম
  • ২১৯ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে যেন দুঃস্বপ্নই যেন তাড়া করেছে রোহিত শর্মার দলকে! পাঁচবারের চ্যাম্পিয়ন দলটার প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে। পয়েন্ট তালিকায় তাদের নামের পাশে এখনও শূন্য।

মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে একটা জয় এখন সোনার হরিণ! পাঞ্জাব কিংসের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও তা আর পাওয়া হলো না তাদের। শেষ পর্যন্ত লড়াই করলেও অধরাই রয়ে গেছে সেই জয়টা। রোহিত শর্মার দল হেরেছে ১২ রানের ব্যবধানে।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মুম্বাই। স্কোরবোর্ডে ৩২ রান তুলতেই দুই ওপেনার রোহিত এবং ইশান কিশানকে হারায় দল। রোহিত এদিন ভালো শুরুর আভাস দিয়েও সাজঘরে ফিরেছেন ১৭ বলে ২৮ রান করে। আরেক ওপেনার ইশানের ব্যাট থেকে এসেছে ৩ রান।

এরপর দলের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও তিলক শর্মা। এই দুই তরুণ ব্যাটার যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ম্যাচে আধিপত্য বিস্তার করেছে মুম্বাই। ব্রেভিসের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ঝড়ো ৪৯ রান। এই দুজনের বিদায়ের পর পথ হারায় দল। এক প্রান্ত আগলে রেখে সাধ্যমত চেষ্টা করেছেন সূর্যকুমার যাদব। তার ব্যাট থেকে আসে ৪৩ রান। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সূর্যকুমার ফেরার পর মুম্বাইয়ের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে নেমেছিলেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাঞ্জাব। পাওয়ার প্লেতে অবিচ্ছিন্ন থেকে ৬৫ রান যোগ করেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান। মায়াঙ্ক এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। সাজঘরে ফেরার আগে এবারের আসরে নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক।

৩২ বলে ৫২ রান করা মায়াঙ্ককে সাজঘরে ফিরিয়ে ৯৭ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন মুরুগান অশ্বিন। এরপর দ্রুতই আউট হয়ে ফিরেছেন কিংসদের দুই বিদেশী রিক্রুট। জনি বেয়ারস্ট্রোর ১২ রানের পর লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে এসেছে ২ রান। যদিও এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন ধাওয়ান। মায়াঙ্কের পর এই ওপেনারও হাফ সেঞ্চুরি পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৭০ রান। ধাওয়ানের বিদায়ের পর মুম্বাইয়ের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন দুই তরুণ ব্যাটার শাহরুখ খান এবং জিতেশ শর্মা।

জিতেশ ১৫ বলে করেন অপরাজিত ৩০ রান। আর শাহরুকের ব্যাট থেকে আসে ৬ বলে ১৫ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯৮ রান তুলে পাঞ্জাব। মুম্বাইয়ের হয়ে ৪৭ রানে ২ উইকেট শিকার করেছেন বাসিল থাম্পি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com